শব্দের দ্বিরুক্ত ও পদের দ্বিরুক্ত নির্ণয়

 

শব্দের দ্বিরুক্ত ও পদের দ্বিরুক্ত নির্ণয়

  • লাল লাল ফুল। — শব্দের দ্বিরুক্ত।
  • লাল লাল ফুল ফুটেছে। — পদের দ্বিরুক্ত।
  • লালে লালে ঘর। — পদের দ্বিরুক্ত।
  • লাল লাল ঘর। — শব্দের দ্বিরুক্ত।
সাধারণত প্রায় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় শব্দের দ্বিরুক্ত ও পদের দ্বিরুক্তর পার্থক্য করতে পারে না। কীভাবে খুব সহজে এই পার্থক্য করা যায় সেটি নিম্নে দেওয়া হলো—
নিয়ম-০১: বাক্যে ব্যবহৃত দ্বিরুক্ত শব্দটি-ই পদের দ্বিরক্তি আর বাক্য না হলে শব্দের দ্বিরুক্ত শব্দ। যেমন— লাল লাল ফুল। এখানে ‘লাল লাল’ শব্দের দ্বিরুক্ত কারণ “লাল লাল ফুল”—এখানে কোনো ক্রিয়া নাই আর ক্রিয়াপদ না থাকলে বাক্য হয় না। সুতরাং এটি শব্দের দ্বিরুক্ত। আবার, “লাল লাল ফুল ফুটেছে।” এখানে ‘লাল লাল’ পদের দ্বিরুক্ত কারণ “লাল লাল ফুল ফুটেছে” —এখানে যেহেতু ‘ফুটেছে’ ক্রিয়াপদ আছে সেহেতেু এটি একটি পূর্ণাঙ্গ বাক্য তাই এই বাক্যে ‘লাল লাল’ পদের দ্বিরুক্ত হবে।
নিয়ম-০২: বাক্য ছাড়া অন্য ক্ষেত্রে দ্বিরুক্ত শব্দটির সাথে যদি কোনো বিভক্তি যুক্ত না থাকে তাহলে সেই দ্বিরুক্ত শব্দটি শব্দের দ্বিরুক্ত হবে আর যদি কোনো বিভক্তি যুক্ত থাকে তাহলে সেই দ্বিরুক্ত শব্দটি পদের দ্বিরুক্ত শব্দ হবে। যেমন— “লালে লালে ঘর।” —এখানে ‘লালে লালে’ পদের দ্বিরুক্ত হবে। কারণ “লালে লালে ঘর” —এটি বাক্য নয় তবে ‘লালে লালে’— ৭মী বিভক্তি আছে তাই পদের দ্বিরুক্ত। আবার, “লাল লাল ঘর।”—এখানে ‘লাল লাল’ শব্দের দ্বিরুক্ত হবে। কারণ “লাল লাল ঘর” —এটি বাক্য নয় আবার কোনো বিভক্তিও যুক্ত নেই তাই ‘লাল লাল’ শব্দের দ্বিরুক্ত হবে।
লক্ষণীয়: বাংলা ব্যাকরণে একমাত্র দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে শূণ্য বা ১মা বিভক্তির কার্যকারিতা গণ্য করা হয় না।
এবার উপরের ৪টি বাক্য পড়েন তাহলেই খুব সহজেই বুঝতে পারবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন