সমার্থক শব্দ মনে রাখার অভিনব কৌশল

সমার্থক শব্দ মনে রাখার অভিনব কৌশল

নিয়ম-০১: পানির সমার্থক শব্দের সাথে ‘দ’ বা ‘ধর’ যুক্ত করলে মেঘের সমার্থক শব্দ হয়ে যাবে।
মেঘ = জল, বারি, অম্বু, অম্ভ, তোয়, পয়ঃ, নীর + দ/ ধর। যেমন— জলদ, জলধর, বারিদ, বারিধর, অম্বুদ, অম্বুধর, অম্ভোদ, অম্ভোধর, তোয়দ, তোয়ধর, পয়োদ, পয়োধর, নীরদ, নীরধর।
নিয়ম-০২: পানির সমার্থক শব্দের সাথে ‘ধি’ বা ‘নিধি’ যুক্ত করলে সমুদ্রের সমার্থক শব্দ হয়ে যাবে।
সমুদ্র = জল, বারি, অম্বু, তোয়, পয়ঃ, নীর + ধি/ নিধি। যেমন— জলধি, জলনিধি, বারিধি, বারিনিধি, অম্বুধি, অম্বুনিধি, অম্ভোধি, অম্ভোনিধি, তোয়ধি, তোয়নিধি, পয়োধি, পয়োনিধি, নীরধি, নীরনিধি।
নিয়ম-০৩: পৃথিবীর সমার্থক শব্দের সাথে ‘ধর’ যুক্ত করলে পর্বতের সমার্থক শব্দ হয়ে যাবে।
পর্বত = ভূ, ধরা, মহি, ক্ষিতি, পৃথ্বী, বসুধা, অবনী, ধরণী, পৃথিবী, উর্বী + ধর। যেমন— ভূধর, ধরাধর, মহিধর, ক্ষিতিধর, পৃথ্বীধর, বসুধাধর, অবনীধর, ধরণীধর, পৃথিবীধর, উর্বীধর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন