বচন সমাচার: (গুরুত্বপূর্ণ)
- ‘বচন’ শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ (তবে কোন জাতীয় বা কোন ধরনের বললে- পারিভাষিক শব্দ হবে। কারণ ইংরেজি 'Number' শব্দের বাংলা পরিভাষা ‘বচন’।
- ‘বচন’ বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচনা করা হয়।
- ‘বচন’ শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
- ‘বচন’ বিশ্লেষণ রূপ—√বচ্ + অন।
- ‘বচন’ শব্দের অর্থ সংখ্যার ধারণা।
- বচন হয় কেবল বিশেষ্য ও সর্বনাম পদের।
- বচন হয় না বিশেষণপদ, ক্রিয়াপদ ও অব্যয়পদের।
- ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন। বাংলা ভাষায় বচন দুই প্রকার। যথা— একবচন, বহুবচন।
Tags
টিপস