সংখ্যাবাচক শব্দ নির্ণয়ের টেকনিক

 

সংখ্যাবাচক শব্দ নির্ণয়ের টেকনিক

সংখ্যা গণনার মূল একক ‘এক’। সংখ্যাবাচক শব্দ চার প্রকার। যথা—
  1. অঙ্কবাচক বা সংখ্যাবাচক (Cardinal)
  2. গণনাবাচক বা পরিমাণবাচক (Numerative)
  3. ক্রমবাচক বা পূরণবাচক (Ordinal)
  4. তারিখবাচক
সহজভাবে বুঝার চেষ্টা করেন, আমরা সংখ্যায় যা লেখি তাই অঙ্কবাচক। যেমন— ১, ২, ৩, ৪, ৫ .......। এই সংখ্যাগুলো কথায় লিখা হলে তা গণনাবাচক। যেমন— এক (১), দুই (২), তিন (৩), চার (৪), পাঁচ (৫) .......। আবার, কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে সাজালে তা ক্রমবাচক। যেমন— প্রথম (১), দ্বিতীয় (২), তৃতীয় (৩), চতুর্থ (৪), পঞ্চম (৫) .......। আর তারিখের ক্ষেত্রে ব্যবহৃত সংখ্যাগুলোই তারিখবাচক। যেমন— পহেলা (১), দোসরা (২), তেসরা (৩), চৌঠা (৪), পাচই (৫) .....। 🙂

এবার আসা যাক টেকনিকে—

প্রায় শিক্ষার্থীরা ‘সংখ্যাবাচক শব্দ’ ভালোভাবে বুঝে থাকলেও পরীক্ষার হলে দ্বিধায় পড়ে যায়, ফলে সহজে নির্ণয় করতে পারে না বা ভুল উত্তর দাগিয়ে আসে। তাই যাঁরা মনে রাখা নিয়ে দ্বিধায় থাকেন, তারা এই লাইনটি মনে রাখুন, আর ভুল হবে না। 🤔
→ ''পহেলা তারিখে প্রথম পূরণে ১, ২ সংখ্যাগুলো কথায় লিখে গণনা করলাম''
টেকনিকের ব্যাখ্যাপহেলা তারিখে মানে—পহেলা, দোসরা, তেসরা, ..... এগুলো তারিখবাচক; প্রথমে পূরণ মানে—প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ...... এগুলো পূরণ বা ক্রমবাচক; ১, ২ সংখ্যাগুলো মানে—১, ২, ৩, ..... অঙ্কবাচক; কথায় লিখে মানে— এক, দুই, তিন, ....... গণনাবাচক শব্দ। 😎

আরো গুরুত্বপূর্ণ কিছু নোট—

  • মনে রাখবেন অঙ্কবাচক, গণনাবাচক, ক্রমবাচক সংখ্যাগুলো অসীম কিন্তু তারিখবাচক শব্দ কেবল ৩২টি। [সূত্র: বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ] প্রচলিত প্রায় সব বইয়ে ৩১টি দেওয়া যা ভুল।
  • তারিখবাচক শব্দের প্রথম ৪টি হিন্দি ভাষার শব্দ শব্দ (পহেলা, দোসরা, তেসরা, চৌঠা) বাকি ২৮টি (৫-৩২) বাংলা ভাষার শব্দ।
  • তারিখবাচক শব্দ দিয়ে তারিখ বুঝালেই কেবল তারিখবাচক শব্দ হবে; অন্যথায় হবে না। যেমন— ‘পহেলা ডাক’।—এখানে ‘পহেলা’ হয়তো আপনি ভাবছেন তারিখবাচক শব্দ কিন্তু তা ভুল। এখানে ‘পহেলা’ ক্রমবাচক শব্দ। কারণ ‘পহেলা ডাক’ দ্বারা তারিখ বোঝাচ্ছে না; বোঝাচ্ছে প্রথম ডাক যা নিলামে ডাকা হয়। তাই এটি ক্রমবাচক শব্দ। মনে রাখবেন, তারিখ দ্বারা তারিখ বুঝালেই তারিখবাচক শব্দ; অন্যথায় ক্রমবাচক শব্দ হবে। যেমন— পহেলা বৈশাখ, বাইশে শ্রাবণ ইত্যাদি এগুলো তারিখবাচক শব্দ। অতিরিক্ত তথ্য: ‘তারিখ’ শব্দটি আরবি শব্দ
  • বহু এককের সমষ্টি থাকলে তা গণনাবাচক সংখ্যা। যেমন— মিনিট, ঘণ্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ, হালি, ডজন, কেজি ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন