ফ্রিল্যান্সিং কি ? একজন ফ্রিল্যান্সার এর আরনিং কেমন?
আসসালামু আলাইকুম,আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে ফ্রিল্যান্সিং এর একেবারেই ব্যাসিক থেকে।যারা ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন তাদের জন্য এই পোস্টটি করা।পুরাতন অনেকের জন্য এটা হেল্পফুল হবে আপনাদের অনেক অজানা তথ্যকে আপনাদের সামনে তুলে ধরা হবে।আপনাদের বেশ কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে আমাদের প্রথম পর্ব শুরু করা যাক।
(১)ফ্রিল্যান্সিং কি ?
উত্তরঃফ্রিল্যান্সিং মানেই হলো মুক্তপেশা। আমাদের দেশের গতানুগতিক চাকুরির সম্পুর্ণ বিপরিত।আপনি যদি প্রশ্ন করেন এই সেক্টরে কত রকমের কাজ পাওয়া যাবে আমার উত্তরটা হবে একটু অন্যরকম।আমাদের সমাজে জুতা সেলাই থেকে শুরু করে, চুল কাটা,দোকানের কাজ, অফিস করা, ব্যবসা সহ হাজার হাজার কাজ আছে।ঠিক তেমনি অনলাইন সেক্টরে হাজার হাজার রকমের কাজ রয়েছে।(উদাহরণ)আপনি যদি যেকোনো একটি কাজকে ভিত্তি ধরে আপনার দক্ষতা বাড়াতে পারেন তাহলে আপনি একুশ শতকের এই আধুনিক বিশ্বে আপনার ক্যারিয়ারকে অনেক এগিয়ে নিতে পারবেন সফলতার সাথে।
(২)ফ্রিল্যান্সিং কেন করবেন?
উত্তরঃআপনার যদি স্বাধীনতা পছন্দ হয়, নিজ বাসায় বা যে কোন স্থান থেকে কাজ করতে ভালো লাগে, তাহলে ফ্রিল্যান্সিং করতে পারেন।এখানে আপনাকে কেউ কখনো জোর করবে না কাজের জন্য।তাছাড়া চাকরি বা অন্যান্য পেশার পাশাপাশি পার্ট-টাইম কাজ যদি আপনি খুঁজেন তাহলে একুশ শতকে এসে ফ্রিল্যান্সিং এর চেয়ে ভালো অপশন আপনি পাবেন না।
(৩)ফ্রিল্যান্সিং কাদের জন্য?
উত্তরঃসোজা কথায় যদি বলি তাহলে ফ্রিল্যান্সিং সবার জন্য।এই কাজের জন্য আপনার কোনো সার্টিফিকেট বা বয়স লাগবে না।মনে আগ্রহ থাকলে আপনি অব্যশই পারবেন ফ্রিল্যান্সিং করতে।
(৪)ফ্রিল্যান্সিং কি আমার ক্যারিয়ার হতে পারে?
উত্তরঃঅবশ্যই ফ্রিল্যান্সিং আপনাদের ক্যারিয়ার হতে পারে।আধুনিক যুগে প্রযুক্তির ব্যাবহার দিন দিন বাড়ছে আর তার সাথে পাল্লা দিয়ে ফ্রিল্যান্সিং এর চাহিদা বাড়তেছে।আপনার যদি আগ্রহ এবং ধ্যান জ্ঞান এটা নিয়ে থাকে তবে অব্যশই আপনি আপনার ক্যারিয়ারকে এই সেক্টরে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারবেন।
(৫)ফ্রিল্যান্সিং এ কি কি ধরনের কাজ পাওয়া যায় ?
উত্তরঃ আগেই বলেছি এই সেক্টরে হাজার হাজার রকমের কাজ রয়েছে ।কাজ সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ্ পরের পর্বে বলা হবে।
(৬)কিভাবে আমি পেমেন্ট পাবো?
উত্তরঃঅনলাইন সেক্টরে অনেক পেমেন্ট গেটওয়ে রয়েছে যার মাধ্যম আপনি আপনার ক্লায়েন্ট/সাইট থেকে পেমেন্ট পেতে পারেন।এর মধ্যে পেপাল,পেইজা,পাইনিউর,স্ক্রিল,নেটেলার,২ চেক আউট,বিকাশ,রকেট,নগদ,ব্যাঙ্ক ট্রান্সফার,মাস্টারকার্ড সহ আরো অনেক গেটওয়ে।বিস্তারিত ইনশাআল্লাহ ৮ নং পর্বে বলা হবে ।
(৭)গড়ে একজন ফ্রিল্যান্সার এর আরনিং কেমন?
উত্তরঃপেওনারের তথ্য অনুসারে, গড়পড়তা ফ্রিল্যান্সার প্রতি সপ্তাহে ৩ hours ঘন্টা কাজ করে প্রতি ঘন্টা ২১ ডলার(১৬৮০ টাকা) হারে, তাদের বার্ষিক প্রিপ্যাক্স বেতন দেয় $ 39,000(৩১ লক্ষ ২০ হাজার টাকা প্রায়) এরও বেশি ”"
(৮)আমি একেবারেই নতুন এক্ষেত্রে আমার কি করণীয় ?
উত্তরঃনতুন যারা আছি তারা আমরা এই সেক্টরে সবচেয়ে বেশি ভুল করি,ধরা খাই,পরে অনাইন সেক্টরকে নিয়ে খারাপ ধারণা নিয়ে চলে যাই,তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে সঠিকভাবে জানতে হবে। আমাদের পরের পর্বে নতুনদের জন্য করনীয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেওয়া হবে।
অনেক ধৈর্য নিয়ে পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।আশা করি আমাদের সাথে থাকবেন।কোনো প্রশ্ন থাওক্লে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেস্টা করব।আর এটা যদি আপনাদের একটু ভালোলাগে/উপকারে আসে তাহলে আপনাদের বন্ধুদের সাথে সাথে আমাদের এই পোস্ট শেয়ার করবেন ।
Tags
টিপস
