ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির ৫ জন বোলার
১. শোয়েব আকতার: পাকিস্তানের সাবেক ডানহাতি পেসার শোয়েব রয়েছেন এই তালিকার শীর্ষে। ক্রিকেট বিশ্বে দ্রুতগতির এই ডেলিভারিটি ছিল ১৬১.৩ কিলোমিটার গতির।২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে দ্রুতগতির বোলার হিসেবে বিশ্ব রেকর্ড করেন তিনি। এখন পর্যন্ত তিনিই সবচেয়ে দ্রুতগতির বোলার। শোয়েব ক্রিকেট বিশ্বে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হিসেবেও বেশ সুপরিচিত।
২. শন টেইট: তালিকার এই অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ডান-হাতি ফার্স্ট বোলার শন টেইট।তিনি ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.১ গতিতে বল করে দ্রুত গতির বোলারদের তালিকায় দুইয়ে উঠে আসেন।
৩. ব্রেট লি: তালিকার এই অবস্থানে রয়েছেন আরেক অস্ট্রেলিয়ান ব্রেট লি।বিশ্ব ক্রিকেটের অন্যতম গতিদানব ব্রেট লি।২০০৫ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬০.৮ কিলোমিটার গতিতে বল করে এই তালিকার তিনে রয়েছেন তিনি।
৪. জেফ্রি থমসন: জেফ্রি রবার্ট থমসন সাবেক অস্ট্রেলিয়ান ডানহাতি পেস বোলার। তার সময়কার দ্রুততম বলার ছিলেন থমসন। ১৯৭৫ সালে পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬০.৪ কিলোমিটার গতিতে বল করেন তিনি।
৫. আন্ডি রবার্টস: ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফার্স্ট বোলার এন্ডি রবার্টস। যিনি দু’দুবার করে ৭ উইকেট নিয়েছেন টেস্ট ম্যাচে। ১৯৭৫ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ১৫৯. ৫ কিলোমিটার গতিতে বল ছুড়ে এ তালিকায় পঞ্চম স্থানে।
Tags
খেলা




