আজ পবিত্র রমজানের মসজিদে তারাবিহের নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে জামায়াতে সর্বোচ্চ ১২ জন উপস্থিত থাকতে পারবেন। ধর্মবিষয়কমন্ত্রী সবাইকে তারাবিহ সহ অন্যান্য ইবাদাত নিজ বাসায় পালন করার আহবান জানিয়েছেন। এদিকে ইসলামিক চিন্তাবিদেরা বলছেন, আবেগ তাড়িত হয়ে সরকারের এ সিদ্ধান্তকে উপেক্ষা করলে গোনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে।
পবিত্র মাহে রমজান বিশ্ব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং রহমতের এ মাস। আত্মার পরিশুদ্ধি, পাপাচার থেকে মুক্তিলাভের আশায় সিয়াম সাধনার জন্য সারা বছর অপেক্ষা করেন ধর্মপ্রাণ মুসলিমরা।
তবে এই রমজানের অপেক্ষার শেষটা এবার খুব সুখকর নয়। করোনাভাইরাসের প্রকোপে শারীরিক দূরত্ব বজায় রাখতে যে কোনা ধরণের গণজমায়েত নিষিদ্ধ করায় এবার মসজিদে গিয়ে অন্যান্য নামাজসহ তারাবীহের নামাজ আদায় করতে পারবেন না ধর্মপ্রাণ মুসলিমরা।
তবে পূর্বের নির্দেশনা অনুযায়ী, জুমা’য়ার নামাজের মতো ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ মসজিদ সংশ্লিষ্ট সর্বোচ্চ ১২ জন জামায়াতে উপস্থিত থাকতে পারবেন। দেশ ও জাতিকে মাহামারী থেকে রক্ষায় সরকারের এ সিদ্ধান্ত মেনে নেয়ার আহবান জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী।
Tags
খবর