অর্থ উপদেষ্টা সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতা সম্পর্কে যে তথ্য দিলেন

 বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে তিনি জানেন না কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা হয়নি।





সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল, তা আর দেয়া হবে না। খবরে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা পাবেন না, এবং অর্থনীতির বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

/>

এর আগে, ৯ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান জানিয়েছিলেন যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা শিগগিরই বাস্তবায়ন হবে। তিনি বলেন, মহার্ঘ ভাতা ইস্যুটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়, তবে এটি বাস্তবায়নের জন্য দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবারের মহার্ঘ ভাতা পেনশনভোগীদের জন্যও প্রযোজ্য হবে, যা আগে ছিল না। পরবর্তী বছর ইনক্রিমেন্টের সময় এটি তাদের বেসিকের সঙ্গে যোগ হবে।


এ বিষয়ে বাজেটের মধ্যে মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, "এই বাজেটের মধ্যে, মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে, ইনশাআল্লাহ।" তবে, পার্সেন্টের বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে অর্থ উপদেষ্টা বা অর্থসচিবকে জিজ্ঞেস করার পরামর্শ দেন তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন