ব্রাজিল দেশ পরিচিতি: ব্রাজিল (Brazil) সম্পর্কে কিছু অবাক করা তথ্য - বিশ্ব পরিচিতি

ব্রাজিল সম্পর্কে কিছু অবাক করা তথ্য

ব্রাজিল (Brazil) সম্পর্কে কিছু অবাক করা তথ্য


দক্ষিণ আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার সব থেকে বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল। যা দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন এর প্রায় অর্ধেক।
দেশটির অফিশিয়াল নাম ফেডারেটিভ রিপাবলিক অফ ব্রাজিল। ল্যাটিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা বা আমেরিকাস এর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রঞ্চ গুয়েনা, সুরিনাম ছাড়া সকল দেশ কে বুঝানো হয়ে থাকে।
দেশটির আয়তন ৮৫.১৫ লক্ষ বর্গ কিলোমিটার। যা বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ এবং আমেরিকাস বা একত্রে উত্তর ও দক্ষিণ আমেরিকার সবথেকে বৃহত্তম দেশ এবং সরকারি দাপ্তরিক ভাষা হচ্ছে পর্তুগিজ। যা পর্তুগিজ ভাষার সবথেকে বৃহত্তম দেশ এই অঞ্চলের একমাত্র পর্তুগিজ ভাষার দেশ। কারণ ১৮২২ সালে পর্তুগাল থেকে এই দেশটি স্বাধীনতা লাভ করেছে।
দেশটির মোট জনসংখ্যা ২১ কোটি। যা বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশ।
এখানকার জাতিসত্তার অর্ধেক শ্বেতাঙ্গ, ৪৪% মিশ্র, ৮% কৃষ্ণাঙ্গ। এখানে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসে বসতি স্থাপন করেছে।
জনসংখ্যার ৬৫% ক্যাথলিক খ্রিস্টান এবং ২২% প্রোটেস্ট্যান্ট খিষ্টান, ৮% ধর্মহীন।
সরকার ব্যবস্থা হচ্ছে ফেডারেল রাষ্ট্রপতি শাসিত সাংবিধানিক প্রজাতন্ত্র। বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে জাইয়ার বলছোনারো। যিনি একই সাথে রাষ্ট্র এবং সরকার প্রধান। প্রধানমন্ত্রী নামের কোন পদবী নেই।
আইনসভা কে বলা হয়ে থাকে ন্যাশনাল কংগ্রেস। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যার উচ্চকক্ষের নাম ফেডারেল সিনেট এবং নিম্নকক্ষের নাম চেম্বার অফ ডেপুটিস।
ব্রাজিলের মাথাপিছু বার্ষিক আয় ৯০০০ মার্কিন ডলার। বিশ্বের নবম ব্রিহত্তম অর্থনীতির দেশ। বর্তমান বিশ্বে একে উদীয়মান অর্থনীতির এবং নতুন শিল্পোন্নত দেশ হিসাবে বিবেচনা করা হয়। মুদ্রার নাম হচ্ছে ব্রাজিলিয়ান রিয়েল।
সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস এবং বৈচিত্র্যপূর্ণ এর জন্য ৩০ টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য এলাকা রয়েছে।
ব্রাজিল গ্রুপ ২০( বিশ্বের বড় ১৯টি অর্থনৈতিক দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন), জাতিসংঘ, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, ইউনিয়ন অফ সাউথ আমেরিকান নেশনস এবং ব্রিকস এর সদস্য।
ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া কিন্তু সবথেকে জনবহুল নগরী হচ্ছে সাও পাওলো যা একটি মেট্রোপলিস এবং আলফা গ্লোবাল সিটি।
দ্বিতীয় জনবহুল নগরী হচ্ছে রিও ডি জেনেরিও। এখানেই রয়েছে বিশ্ব বিখ্যাত ভাস্কর্য ক্রিচড দ্য রেডিমির। যা বিশ্বের নিউ সেভেন ওয়ান্ডার্স অফ দা ওয়ার্ল্ড। রিও ডি জেনেরিওতে ১৯৯২ সালে জাতিসংঘ পরিবেশ এবং উন্নয়ন বিষয়ক ধরিত্রী সম্মেলন আয়োজন করেছিল। যাকে রিও সামিট, রিও সম্মেলন, আর্থ সামিট বলা হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন