আর্জেন্টিনা দেশ পরিচিতি, আর্জেন্টিনার (Argentina) সম্পর্কে এ তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন - বিশ্ব পরিচিতি

আর্জেন্টিনা দেশ পরিচিতি

আর্জেন্টিনা দেশ পরিচিতি


দক্ষিণ আমেরিকা বা অন্য দিক থেকে বলতে গেলে লাতিন আমেরিকা এর দক্ষিণ কোণে আর্জেন্টিনা দেশটির অবস্থান।
লাতিন আমেরিকার বেশিরভাগ দেশের মতো এই দেশটির ভাষা স্প্যানিশ। এটি দক্ষিণ আমেরিকার সবথেকে জনবহুল স্প্যানিশ ভাষার দেশ, তবে বিশ্বের সবথেকে জনবহুল স্প্যানিশ ভাষাভাষীদের দেশ মেক্সিকো। ১৮১৬ সালে আর্জেন্টিনা স্পেন থেকে স্বাধীনতা লাভ করে। এর পূর্বে এই দেশটিতে ১৮১০ সালে মে রিভলিউশন এর মাধ্যমে দক্ষিণ আমেরিকা মহাদেশ এর দেশসমূহের স্বাধীনতার প্রক্রিয়া শুরু হয়।
আর্জেন্টিনার রাজধানী এবং সর্ববৃহৎ নগরী বুয়েন্স আয়ার্স।
দেশটির মোট আয়তন ২৭.৮ লক্ষ বর্গকিলোমিটার। যা বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। লোকসংখ্যা ৪.৫ কোটি।
জনসংখ্যার ৬৩% রোমান ক্যাথলিক, ১৯% ধর্মহীন, বাকিরা অন্যান্য খ্রিষ্টান মতাদর্শে বিশ্বাসী।
জাতীয়তা আর্জেন্টিন। তবে এখানকার জাতিসত্তার ৯৭% মানুষ ইউরোপিয়ান। বেশিরভাগই ইতালিয়ান ও স্প্যানিশ বংশোদ্ভূত। তবে আর্জেন্টিনা নামটি এসেছে ইতালিয়ান ভাষা থেকে, যার অর্থ রুপালি বর্ণ।
এখানকার সরকার ব্যবস্থা হচ্ছে ফেডারেল রাষ্ট্রপতি শাসিত সাংবিধানিক প্রজাতন্ত্র। বর্তমান রাষ্ট্রপতি আলবার্তো ফানান্দেজ। যিনি একই সাথে রাষ্ট্র ও সরকারপ্রধান। সুতরাং প্রধানমন্ত্রীর নামের কোন পদবী নেই।
বর্তমান উপরাষ্ট্রপতি হচ্ছেন কৃষ্টিনা ফানান্দেজ। যিনি অতীতে আট বছর রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির স্ত্রী বা ফার্স্ট লেডি ছিলেন।
আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল কংগ্রেস। যার উচ্চকক্ষের নাম সিনেট এবং নিম্নকক্ষের নাম চেম্বার অফ ডিপুটিস।
আর্জেন্টিনা তার দক্ষিণ পাশে অবস্থিত আন্টার্টিকা মহাদেশের আন্টার্টিক উপদেশের অংশটি নিজের দাবি করে আসছে। তবে চিলি, যুক্তরাজ্য একই সাথে দাবি করা হয় কোন পক্ষই পূর্ণ আন্তর্জাতিক সমর্থন পায়নি।
অন্যদিকে, আর্জেন্টিনার পার্শ্ববর্তী দ্বীপ হচ্ছে ফকল্যান্ড। সেটিও আর্জেন্টিনা নিজের বলে দাবি করে আসছে। কিন্তু দূরের যুক্তরাজ্য দ্বীপটির শাসন করে আসছে। যুক্তরাজ্যের নিকট এর মর্যাদা হচ্ছে ব্রিটিশ ওভারসিস টেরিটরি। যে কারণে ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের বিরোধ রয়েছে। এই রাষ্ট্র দুটি ১৯৮২ ফকল্যান্ড যুদ্ধ করেছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন