সর্বশেষ:
হুহু করে বেড়ে চলছে করোনা ভাইরাস এর আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা যেন পাগলা ঘোড়া লাগামছাড়া হয়েছে।
একদিনেই দশজনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১৫৭২ জন হয়েছে।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর বাংলাদেশে আজ ৫০তম দিন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে ঢাকায়।
এরপরই রয়েছে নারায়নগঞ্জ, যেই অঞ্চলকে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের এপিসেন্টার মনে করা হচ্ছে।
গতকাল (বুধবার) পর্যন্ত বাংলাদেশের ৪৪টি জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবর জানায় আইইডিসিআর।
Tags
খবর