মেয়েদের ধর্ষণ এড়ানো ও বিপদে পড়লে আত্নরক্ষার জন্য কিছু টিপস

মেয়েদের ধর্ষণ  এড়ানো


মেয়েদের ধর্ষণ  এড়ানো ও বিপদে পড়লে আত্নরক্ষার জন্য কিছু টিপস



1.  নির্জন রাস্তায় সন্ধ্যা/রাতে হাঁটার সময় কানে হেডফোন লাগাবেন না বা মোবাইলে নেট চালাতে চালাতে চলবেন না। এতে কেও আপনাকে দেখলে ভাববে যে আপনি রিল্যাক্সড,তাই ঝোপ বুঝে আক্রমণ করতে পারে।

 2.  কেও পিছু নিয়েছে বলে মনে হলে ঝটপট মোবাইল বের করে কারো সাথে কথা বলা শুরু করুন,টাকা বা নেটউয়ার্ক না থাকলে   কথা বলার ভান করুন। চেষ্টা করবেন সিরিয়াস মুডে সিনিয়র কারো সাথে কথা বলছেন এমন ভান করতে। আক্রমণকারী সাধারণত এমন পরিস্থিতিতে কিছু করেনা যেখানে সাক্ষী থাকে।

3.  পিছু নিয়েছে এমন সময় মোবাইলে কথা বললে বা কথা বলার ভান করলে এমনভাবে বলবেন যেন আপনি কিছুক্ষণের মধ্যেই কারো সাথে দেখা করতে যাচ্ছেন। নির্দিষ্ট করে '৫ মিনিট' বা '১০ মিনিট' বলবেন না। এভাবে বলবেন ''এইতো এসে গিয়েছি''।
   4.  অন্ধকারে একা পথ চলার সময় ঝোপ,কবরস্থান,গ্যারেজ,বন্ধ মার্কেট,বন্ধ বাজার,বন্ধ স্টেশন এজাতীয় জায়গা এড়িয়ে চলবেন। অর্থাৎ যেসব জায়গায় উঁৎ পেতে থাকা ও সাধারণের চোখের আড়ালে থাকা যায় এমন জায়গা দিয়ে যাবেন না।
   5.  আপনাকে যদি রাতের বেলা চলাচল করতে হয় তাহলে পেটিকোট,স্কার্ট জাতীয় কাপড় পরবেন না যা আপনাকে দৌড়াতে বাধার সৃষ্টি করে। স্যালোয়ার জাতীয় পোষাক পরা যেতে পারে।
 6.  লম্বা দড়িওয়ালা ভ্যানিটি ব্যাগ অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। তাছাড়া ভ্যানিটি ব্যাগ দ্বারা আক্রমণকারীর গলায় ফাঁস দিয়ে বিপাকে ফেলা যেতে পারে।

 7.  নির্জন অন্ধকারে হাঁটার সময় মাইক্রোবাস জাতীয় দাঁড়িয়ে থাকা যানবাহন এড়িয়ে চলুন।
   8.  রাতের বেলা সিএনজির চেয়ে রিকশায় ভ্রমণ করা উত্তম। আর রিকশাওয়ালা যদি অপরিচিত রাস্তা দিয়ে যাবার চেষ্টা করে           তাহলে জোরে কথা বলে নির্দেশ দিন মূল সড়ক দিয়ে যেতে। ভয় পেয়েছেন এমন দেখাবেন না,দেখাবেন যেন আপনি রেগে গিয়েছেন।
9.  যদি একা সিএনজি নেন তাহলে ড্রাইভার দেখে এমনভাবে সিএনজির নাম্বারটা চেক করবেন এবং কাওকে মেসেজ করে পাঠিয়ে দেবেন। পরে সিএনজি চলার সময় ড্রাইভারকে শুনিয়ে শুনিয়ে তাকে এভাবে বলা যেতে পারে ''আপনাকে একটা সিএনজির নাম্বার দিয়েছি,আমি অমুক জায়গা থেকে এই মুহুর্তে উঠলাম'.
10.  একা অন্ধকারে হাঁটার সময় আত্নবিশ্বাসের সাথে হাঁটবেন,এমন ভাব করবেন না যাতে আপনাকে দেখে কেও ভাবে যে আপনি আতঙ্কিত অথবা ভীত।
11.  রাতে চলাফেরা নিয়মিত করলে যথাসম্ভব সাজসজ্জা ও অলঙ্কার বর্জন করুন।
12.  পাবলিক বাসে লোক কম হলে,কয়েকজন লোক; সন্দেহজনক মনে হলে উঠবেন না।
13. সবসময় এক রাস্তা দিয়ে যাতায়াত না করে ভিন্ন চিনা রাস্তা দিয়ে চলুন।
14.  কেও আপনার পিছু নিলে তার সাথে আই কন্ট্যাক্ট করুন। চোখে চোখ রাখলে অনেক ক্ষেত্রে আক্রমণকারী পিছু হটে।
15.  ব্যাগে গুঁড়ো মরিচ বা পিপার স্প্রে রাখতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন