ক্রিকেট খেলার নিয়ম কানুন কী কী?

ক্রিকেট খেলার নিয়ম


ক্রিকেট খেলার নিয়ম


ক্রিকেট খেলার মধ্যে একটি অভিজাত্যের ছাপ পরিলক্ষিত হয়। পরিষ্কার- পরিচ্ছন্ন পোশাক, দিনব্যাপী খেলা, পানি পান, দুপুরের খাবার, বিকেলের চা-নাশতা, নিয়মকানুনের মধ্যে ভদ্র আচরণ এসব কিছু মিলে একে অভিজাত খেলা হিসেবে গণ্য করা হয়।
খেলার ফরম্যাটের (টেস্ট, ওয়ান ডে, টি২০) ওপর ভিত্তি করে ক্রিকেটের আইনকানুনে কিছুটা পার্থক্য থাকলেও বেসিক আইনকানুন সব ক্ষেত্রে প্রায় একরকম।
ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)

ক্রিকেট খেলার নিয়মগুলো ক্রিকেট আইনের ভিত্তিতে
নির্ভরশীল। গুরুপ্তপূর্ণ আইন গুলো হলো ----
আইন-১: খেলোয়াড় - একটি ক্রিকেট দলে অধিনায়কসহ এগারোজন খেলোয়াড় থাকবে। আনুষ্ঠানিক প্রতিযোগিতার বাইরে দলগুলো আলোচনা করে এগারোজনের অধিক খেলোয়াড় অংশ নিতে পারবে। কিন্তু মাঠে কেবলমাত্র এগারোজন খেলোয়াড়ই অবস্থান করবেন।

আইন-২: অতিরিক্ত খেলোয়াড় - আঘাতপ্রাপ্ত ফিল্ডারের পরিবর্তে একজন অতিরিক্ত খেলোয়াড়কে মাঠে স্থলাভিষিক্ত করা যাবে। তবে তিনি ব্যাট, বল, উইকেট-রক্ষণ অথবা অধিনায়কের দায়িত্ব পালন করতে পারবেন না।[৪] যদি মূল খেলোয়াড় আরোগ্য লাভ করেন তাহলে তিনি মাঠে ফিরে আসতে পারবেন। ব্যাটসম্যান যদি দৌঁড়ে রান সংগ্রহ করতে অপারগ হন, তাহলে তিনি ব্যাটিং চালিয়ে যেতে পারবেন ও এক্ষেত্রে ‘রানার’ তাকে সহযোগিতা করতে পারবেন। অন্যথায় তিনি ‘রিটায়ার হার্ট’ অথবা অসুস্থতার জন্য প্যাভিলিয়নে যাবেন ও সুস্থ দেহে পুণরায় তার বাদ-বাকী ইনিংস সম্পন্ন করতে পারবেন।

আইন-৩: আম্পায়ার - খেলায় দু’জন আম্পায়ার থাকেন। তারা খেলার নিয়ম-কানুন প্রয়োগ, অন্যান্য প্রয়োজনীয় সিদ্ধান্ত ও সিদ্ধান্ত বাস্তবায়নে স্কোরারের মনোযোগ আকর্ষণ করেন। কোন কারণে আইনের বাস্তবায়ন সম্ভব না হলে উচ্চ পর্যায়ের ক্রিকেটে মাঠের বাইরে অবস্থানরত ও মাঠের আম্পায়ারকে সহযোগিতার নিয়োজিত তৃতীয় আম্পায়ার কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্তরূপে গ্রহণ করা হয়।

আইন-১২: ইনিংস - খেলার পূর্বেই উভয় দল এক বা দুই ইনিংসে খেলায় সম্মতি প্রদান করবে ও সময় অথবা ওভার সংখ্যা দিয়ে ইনিংস নির্ধারিত হবে। খেলা শুরুর চুক্তির তুলনায় প্রতিযোগিতার নিয়মাবলীই এখানে প্রাধান্য পাবে। দুই ইনিংসের খেলায় উভয় দল ধারাবাহিকভাবে ব্যাটিং করবে, অন্যথায় ফলো-অনের প্রয়োগ ঘটবে। সকল ব্যাটসম্যান আউট হলে, খেলতে অপারগতা প্রকাশ করলে, অধিনায়ক কর্তৃক ইনিংস ঘোষণা করলে, নির্ধারিত সময় বা ওভার সংখ্যায় পৌঁছলে ইনিংসের সমাপ্তি হবে। অধিনায়ক মুদ্রা নিক্ষেপের মাধ্যমে ব্যাট কিংবা বল করার কথা ঘোষণা করবেন।

আইন-১৩: ফলো-অন - দুই ইনিংসের খেলায় যদি দ্বিতীয় পর্যায়ে ব্যাটিংয়ে নেমে প্রথম পর্যায়ে ব্যাটিংকারী দলের তুলনায় কম রান সংগ্রহ করে তাহলে প্রথম ব্যাটিংকারী দল জোরপূর্বক প্রতিপক্ষকে পুণরায় ব্যাটিং করতে নির্দেশ করবে। সেক্ষেত্রে প্রথম দল পুণরায় ব্যাট করার ঝুঁকি গ্রহণ করে না ও দলের জয়ের সম্ভাবনা ব্যাপক থাকে। পাঁচ বা ততোধিক দিনের খেলার জন্য কমপক্ষে ২০০, তিন বা চারদিনের খেলার জন্য ১৫০, দুইদিনের জন্য ১০০ ও একদিনের জন্য ৭৫ রানের পার্থক্য থাকতে হবে। খেলা শুরুর পর থেকে খেলার সময়সীমা পূর্ব-নির্ধারিত হবে।

আইন-১৪: ডিক্লারেশন ও ফরফিচার - ব্যাটিংকারী অধিনায়ক যে-কোন সময় দলের ইনিংসের সমাপ্তি ঘোষণা করতে পারেন। এছাড়াও তিনি তার নিজের ইনিংস শুরুর পূর্বেও এ অধিকার থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারেন।

আইন-১৫: বিরতিকাল - প্রত্যেক দিনের খেলার মাঝে, ইনিংসের মাঝে ১০ মিনিট, মধ্যাহ্নভোজন, চাবিরতি ও জলপানের বিরতি থাকবে। খেলা শুরুর পূর্বে সময়সীমা ও বিরতির দৈর্ঘ্য উল্লেখ করতে হবে। এছাড়াও কিছুক্ষেত্রে সাময়িক বিরতি এবং বিরতির দৈর্ঘ্য কিছু অবস্থার উপর নির্ভরশীল। কোন কারণে নবম উইকেটের পতন ঘটলে চাবিরতিকাল পরের ৩০ মিনিট পর্যন্ত দেরি হতে পারে।

আইন-১৬: খেলা শুরু - আম্পায়ারের উচ্চারিত শব্দ ‘প্লে’র মাধ্যমে খেলা শুরু হয় ও প্রত্যেক বিরতিকালে ‘টাইম’ শব্দ উচ্চারিত হবে। খেলার শেষ ঘন্টায় কমপক্ষে ২০ ওভার বোলিং করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত আরও ২০ ওভার খেলার মাধ্যমে বর্ধিত করা যেতে পারে।

আইন-১৭: মাঠে অনুশীলন - খেলা চলাকালীন ব্যাটিং কিংবা বোলিং অনুশীলন করা যাবে না। তবে খেলা শুরুর পূর্বদিন এবং খেলা শেষ হবার পরদিন অনুশীলন করা যাবে। আম্পায়ার যদি মনে করেন যে, খেলার সময় নষ্ট হচ্ছে না তাহলে একজন বোলার প্রস্তুতিসূচক ‘রান-আপে’ অংশ নিতে পারবেন।

স্কোর ও জয় নির্ধারণ সম্পাদনা
কিভাবে রান সংগ্রহ করা যাবে ও কিভাবে একটি দলকে বিজয়ী ঘোষণা করা যাবে এ সংক্রান্ত আইন এখানে বর্ণিত রয়েছে।

আইন-১৮: রান সংগ্রহ - দুইজন ব্যাটসম্যান পিচের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত অতিক্রম করলে রান সংগৃহীত হবে। এক্ষেত্রে ব্যক্তিগত রানের পাশাপাশি দলীয় রান স্ফীত হবে। এক বল থেকে বেশ কয়েকটি রান সংগৃহীত হতে পারে।

আইন-১৯: বাউন্ডারি - ক্রিকেট মাঠের চতুর্দিকে গোলাকৃতি অবস্থায় বাউন্ডারি নির্দেশ করা থাকে। কোন কারণে বল ঐ সীমারেখায় স্পর্শ করে কিংবা অতিক্রম করে তাহলে চার রান সংগৃহীত হবে। আবার, বল যদি মাঠে স্পর্শ না করে সীমারেখার উপর দিয়ে মাঠের বাইরে যায়, তাহলে ছয় বা ছক্কা হবে।

আইন-২০: লস্ট বল - খেলা চলাকালীন সময়ে বল হারিয়ে গেলে বা বল উদ্ধার করা না গেলে ফিল্ডিংয়ে অংশগ্রহণকারী দল লস্ট বল হয়েছে বলে জানাবেন। নো-বল ও ওয়াইডের ন্যায় ব্যাটিংকারী দল অতিরিক্ত রান দাবী করতে পারবেন। এ রান সংখ্যা ছয়ের অধিক হবে এবং এর সাথে প্রকৃত রানও যুক্ত হবে।

আইন-২১: ফলাফল - খেলায় সর্বোচ্চ রান সংগ্রহকারী দল বিজয়ীরূপে ঘোষিত হবে। কোন কারণে উভয় দলের রান সংখ্যা সমান হলে খেলাটি টাই বলে গণ্য হবে। এছাড়াও, উভয় দলের ইনিংস শেষ হবার পূর্বে সময় শেষ হয়ে গেলে খেলাটি ড্রয়ে পরিণত হবে।

আইন-২২: ওভার - ছয়টি বল ছোড়া হলে একটি ওভার হিসেবে বিবেচিত হবে। তন্মধ্যে ওয়াইড ও নো-বল যুক্ত হবে না। ধারাবাহিকভাবে ওভার করার জন্য পিচের অন্যপ্রান্তও ব্যবহৃত হবে। তবে, একজন বোলার উপর্যুপরী দুই ওভার বোলিং করার অধিকারী হবেন না।

আইন-২৩: ডেড বল - খেলা চলাকালীন বোলার রান আপরত অবস্থায় বলের উপর নিয়ন্ত্রণ হারালে বলটি ডেড বলে রূপান্তরিত হবে। একবার বল ডেড হিসেবে গণ্য হলে কোন রান হবে না এবং কোন ব্যাটসম্যান আউট হবেন না। অনেকগুলো কারণে বল ডেড হতে পারে। সচরাচর ব্যাটসম্যান আউট হলে, বাউন্ডারি হলে কিংবা বোলার বা উইকেট-কিপারের কাছে বল এলে বল ডেড হবে।

আইন-২৪: নো বল - কোন কারণে বোলার ভুল জায়গায় বোলিং করলে, বল ডেলিভারির সময় তার কনুই সোজা না রাখলে, বিপজ্জ্বনকভাবে বোলিং করলে, বল দুইবার বাউন্স বা ব্যাটসম্যানের কাছে গড়িয়ে গেলে, ফিল্ডার অবৈধস্থানে অবস্থান নিলে বলটি নো বল হিসেবে গণ্য হবে।[৭] নো বলের কারণে ব্যাটিং দল অতিরিক্ত রান পাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন