আদ্যে ‘দু’ নাকি ‘দূ’ নির্ণয়ের টেকনিক

 

আদ্যে ‘দু’ নাকি ‘দূ’ নির্ণয়ের টেকনিক

[এই লিখাটি খুব মনোযোগ দিয়ে পড়বেন। অনেক মজার তথ্যে ভরপুর এই লিখাটি। এইভাবে সাজানো-গুছানো কোনো ক্লাসে বা বইয়ে বা ওয়ানলাইন প্লাটফর্ম ইউটিউবে পাবেন না। যাঁরা আমার শিক্ষার্থী আছেন তাঁরা অবশ্যই খাতায় নোট করে রাখবেন এবং শেয়ার করে রেখে দিবেন। আর হ্যাঁ, সবাইকে বলছি, “কৃতজ্ঞতা প্রকাশ করতে কার্পণ্য করবেন না।”] 🙂
অনেক সময় রাস্তায় চলতে দেখা যায় কিছু ব্যানার। আপনারা প্রায় দেখে থাকবেন, একটি ব্যানার যেটি হচ্ছে “সামনে দূর্ঘটনাপ্রবণ এলাকা” লক্ষ্য করুর এখানে ‘দূর্ঘটনা’ বানানের দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। আসলে ‘দুর্ঘটনা’ শব্দটি বিসর্গ সন্ধিজাত শব্দ (দুঃ+ঘটনা=দুর্ঘটনা)। কিন্তু ব্যানারের ‘দূর্ঘটনা’ বানানটি বিশ্লেষণ করলে দেখা যায় (দূঃ+ঘটনা) যা ভুল কারণ সন্ধিতে সাধারণত উপসর্গ এসে থাকে ‘দু’ যা খারাপ অর্থে দুর্ঘটনা বুঝাচ্ছে আর ‘দূ’ নামে কোনো উপসর্গ নেই। সুতরাং দূর্ঘটনা (ভুল) > দুর্ঘটনা (শুদ্ধ)।
এরূপ— ‘দূরবীণ’। এই ছোট্ট একটি শব্দে ৩টি নিয়মের ভুল প্রয়োগ আছে। ‘দুরবিন’ শব্দটি ফারসি অর্থাৎ বিদেশি ভাষার শব্দ আর বিদেশি ভাষার শব্দের বানানে কখনও ঊ-কার, ঈ-কার, মূর্ধন্য-ণ ব্যবহার করা যাবে না। এগুলোর পরিবর্তে ব্যবহার করতে হবে যথাক্রমে উ-কার, ই-কার, দন্ত্য-ন। সুতরাং দূরবীণ (ভুল) > দুরবিন (শুদ্ধ)।
বিশেষ দ্রষ্টব্যএকটি প্রয়োগ-অপপ্রয়োগের বাক্য দিচ্ছি খেয়াল করবেন।
→ আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘দূরবীন’ উপন্যাসটি পড়ছি।”
আপনি নিশ্চয় ভাবছেন, এই বাক্যে ‘দূরবীন’ বানান ভুল আছে!🤔 কিন্তু মজার বিষয় হলো এই বাক্যে কোনো প্রকার ভুল নেই। একটি বিষয় মনে রাখবেন ‘নামের বানান’ কখনো ভুল হয় না। যেহেতু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসটির নাম ‘দূরবীন’ সেহেতু সেই বাক্যে দূরবীন বানানটিই শুদ্ধ।
এভাবে আরো অনেক আদ্য দু/দূ এর বানানের শব্দ আছে যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ। কিন্তু আয়ত্ত করা খুবই দুর্বোধ্য তাই আমরা এগুলো ছোট্ট একটি টেকটিক দিয়ে মনে রাখব। 😎

নির্ণয়ের টেকনিক পার্ট—

 শব্দের অর্থ দূরত্ব বুঝালে ‘দূ’ দিয়ে শুরু হবে। অন্যথায় ‘দু’-কার বসে। যেমন— দূরত্ব বুঝায় এমন শব্দসমূহ: দূর, দূরত্ব, দূরবীক্ষণ, দূরবর্তী, দূরীভূত, দূরদর্শন, দূরদৃষ্টি, দূরদর্শী, দূরীকরণ, দূরদূরান্ত। দূরত্ব বুঝায় না এমন শব্দসমূহ: দুর্বল, দুর্নাম, দুর্নীতি, দুর্ঘটনা, দুর্বিষহ, দুর্বুদ্ধি, দুর্বৃত্ত, দুর্ভোগ, দুরাকাঙ্ক্ষা, দুর্দিন, দুর্বোধ/ধ্য, দুর্ভিক্ষ, দুর্মতি, দুর্মর, দুর্গত, দুর্জয়, দুরারোগ্য, দুরূহ, দুরাবস্থা, দুর্যোগ, দুশ্চিন্তা, দুশ্ছেদ্য, দুষ্কর্ম, দুষ্কৃতি, দুষ্ট, দুষ্টু, দুষ্প্রাপ্য, দুস্থ, দুর্গা, দুর্গ, দুর্গাপূজা ইত্যাদি।
সূত্রের ব্যতিক্রমদুরবিন (ফারসি), দূষক, দূষণ, দূষণীয়, দূষিত, রাষ্ট্রদূত, দূর্বা।
সতর্কতা“দুরদৃষ্ট” বানানে ‘দুু’ হবে কারণ দুরদৃষ্ট অর্থ মন্দ ভাগ্য বা কপাল খারাপ অর্থাৎ দূরত্ব বোঝাচ্ছে না। কিন্তু “দূরদৃষ্টি” বানানে ‘দূ’ হবে কারণ দূরদৃষ্টি অর্থ দূরের দৃষ্টি অর্থাৎ দূরত্ব বোঝাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন